রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬০

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ০৩:১৮ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৯৫ দশমিক ৫ গ্রাম ৪১ পুরিয়া হেরোইন ও ২ কেজি ৯৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ৪৪টি মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত