চুয়াডাঙ্গায় সংস্কৃতি প্রতিমন্ত্রী

ধর্ষণ বন্ধে সংস্কৃতি চর্চার বিকল্প নেই

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১১:৩৫ পিএম

ধর্ষণসহ সমাজের সব অবিচার-অনাচার দূর করতে সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, ‘একমাত্র সংস্কৃতিই পারে সব অসংগতি দূর করতে। আর তাই তৃণমূল থেকেই সংস্কৃতি বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।’ গত সোমবার রাতে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে জেলার সুধীজন ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘সব অপসংস্কৃতি থেকে বের হওয়ার একমাত্র মূলমন্ত্র সংস্কৃতিচর্চা। সংস্কৃতির চর্চা বিকশিত হলে মাদক ও নারী নির্যাতনসহ সব ধরনের অনাচার অবিচার বন্ধ করা সম্ভব।’

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, সাংস্কৃতিক সংগঠন অরিন্দমের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ডালিম ও বাংলাদেশ বেতারের শিল্পী তুহিন সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত