প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে বিষখালী নদীতে ইলিশ শিকারের অপরাধে ছয় জেলেকে আটক করে চারজনকে এক বছরের কারাদন্ড ও দুজনকে ১৫ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে জেলার রাজাপুর উপজেলার নাপিতের হাট ও বাদুড়তলা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ দেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সোহাগ হাওলাদার।
দন্ডপ্রাপ্তরা হলো কাওসার হাওলাদার (৩৬), রাসেল শরীফ (২০), ফোরকান মাঝি (২৬), খোকন ফরাজী (৩২), আনিছ হাওলাদার (৪৮) ও মো. কাইয়ুম (৩৮)।
