কিশোরগঞ্জে দোকানে অগ্নিকান্ড

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১২:৫৯ এএম

কিশোরগঞ্জে গভীর রাতে অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে হার্ডওয়্যারের দোকান। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে জেলা শহরের স্টেশন রোড একরামপুর এলাকায় মেসার্স সাজ্জাত হার্ডওয়্যার স্টোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে সাজ্জাত হার্ডওয়্যারে আগুন দেখে আশপাশের বাসিন্দারা দমকলে ফোন দেয়। পরে ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহযোগিতায় তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে দোকানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে।  এছাড়াও আশপাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত