কলাপাড়ায় কলেজ ছাত্রীর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ০৩:১৫ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো নুপুর মন্ডল ( ১৮ ) নামের এক কলেজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে ।

শনিবার সকাল ৯ টায় কলাপাড়া পৌর শহরের নাইয়াপট্টি এলাকায় বাড়ির নিজের রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।নুপুর ওই এলাকার মহাদেব মণ্ডলের মেয়ে। 

পারিবারিক সূত্রে জানা গেছে , শনিবার সকালে পরিবারের লােকজন তাকে ডাকতে গেলে দরজা না খােলায় ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পরিবারের লোকজন। এ সময় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায়। তাদের চিৎকারে স্থানীয়রা নুপুরকে উদ্ধার করে কলাপাড়া হাসপতালে নিয়ে আসে। হাসপাতালের কর্মরত ডাক্তার তাকে মৃত ঘােষণা করেন ।

নুপুর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে পরিবারের লোকজন এমন দাবি করলেও কী কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কমকতা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে  ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত