লাউয়াছড়ার ‘বিতর্কিত’ রেঞ্জ কর্মকর্তাকে বদলি

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১২:২০ এএম

‘বন যতদিন থাকবে, ততদিন গাছ চুরি হবে। স্বল্প এই জনবল দিয়ে ১২৫০ হেক্টরের লাউয়াছড়া বিশাল বন রক্ষা করা খুবই কঠিন।’ বনের গাছ চুরি নিয়ে সম্প্রতি এ ধরনের উক্তি করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন।

জানা যায়, কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা বন ক্যাম্পসংলগ্ন মন্ত্রিরটিলা থেকে অতি সম্প্রতি মেহগনি ও চিকরাশি প্রজাতির ছয়টি গাছ চুরি হয়। এছাড়া সম্প্রতি এ বনে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অনুসন্ধানে গত এক বছরে শতাধিক মূল্যবান গাছ চুরির প্রমাণ পাওয়া যায়। এসব বিষয় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেননি লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন। এসব কারণ এবং বিতর্কিত মন্তব্য করায় তাকে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী।

গতকাল সোমবার মোনায়েম হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত