শারদীয় দুর্গোৎসবে ঝিনাইদহে দেবী দুর্গার বিদায়ের সময়ে সিঁদুর খেলায় মেতেছিলেন নারীরা।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে শহরের বারোয়ারি পূজা মন্দির, কালীতলা পূজা মন্দিরসহ বিভিন্ন স্থানে ম-পে ম-পে চলে সিঁদুর কোটা যাত্রা (সিঁদুর খেলা)।
সকালে পূজা-অর্চনার পর দেওয়া হয় পুষ্পাঞ্জলি। এরপরই হিন্দু ধর্মাবলম্বী নারীরা দেবীর পায়ে সিঁদুর নিবেদন করেন। সেই সিঁদুর একে অপরকে লাগিয়ে আগামী দিনের জন্য শুভ কামনা করেন।
