ইরফান সেলিমের নামে অস্ত্রসহ অন্যান্য মামলা হবে: র‌্যাব ডিজি

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ০৩:৩৫ পিএম

র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ইতিমধ্যে মাদক মামলায় ইরফান সেলিমকে সাজা প্রদান করা হয়েছে। অস্ত্র, মাদক, ইলেকট্রিক ডিভাইসসহ বিভিন্ন মালামাল পাওয়া যায় তার বাসায়। এসব বিষয়েও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। 

মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সম্প্রতি দেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়া প্রসঙ্গে র‌্যাব ডিজি বলেন, এ সব ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেকেরই আইনানুযায়ী বিচার হবে। 

এর আগে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করেন তিনি।

এ সময় র‌্যাব সদর দপ্তরের এডিজি (এডমিন) মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, র‌্যাব-৮ বরিশালের সিও অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খানসহ র‌্যাব ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত