দিনাজপুরের হাকিমপুরে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ আসাদ (২০) ও কবির হোসেন (২১) নামে দুই তরুণকে আটক করেছে পুলিশ। পরে মোটরসাইকেলসহ তাদের বিরল থানা পুলিশে সোপর্দ করা হয়।
গত সোমবার রাতে হাকিমপুরের ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাদের মোটরসাইকেলসহ আটক করে পুলিশ। আটক আসাদের বাড়ি দিনাজপুরের কোতোয়ালি থানাধীন রামনগর গ্রামে। কবির হোসেন হাকিমপুরের শালপুকুরিয়া গ্রামের বাসিন্দা। হাকিমপুর থানার এসআই বেলাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে একটি মোটরসাইকেলসহ আসাদ ও কবিরকে আটক করা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায় বিরল থানার তেঁতুলতলা থেকে মোটরসাইকেলটি ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় বিরল থানায় মামলা হয়েছে।
