দৌলতপুরে ছেলের ধাক্কায় মায়ের মৃত্যু

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১১:১৮ পিএম

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মাদারপুর গ্রামের নেশাখোর ছেলে ধাক্কায় মায়ের মৃত্যু  অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরে ছেলে আবদুল্লাহ আল মামুন (৪০) মায়ের কাছে ট্যাবলেট কেনার টাকা দাবি করে, এ সময় মা জান্নাতুন নেছা (৬৫) সটাকা দিতে রাজি না হওয়ায় মামুন ক্ষিপ্ত হয়ে সজোরে তার মা জান্নাতুন নেছাকে ধাক্কা মারে। এতে মা ঘটনাস্থলেই পড়ে গিয়ে মৃত্যু বরণ করেন বলে নিশ্চিত করেছেন দৌলতপুর থানা-পুলিশ।

নিহত জান্নাতুন নেছা স্থানীয় বাসিন্দা মৃত আবুল হাসেমের স্ত্রী।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, মামুন প্রায়ই নেশার টাকা জোগাড় করতে মায়ের ওপর অত্যাচার করতো। বৃহস্পতিবারও মামুন মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে মাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ধাক্কা লেগে মাটিতে পড়েই মা জান্নাতুন নেছা মারা যায়। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান মা জান্নাতুন অনেক আগেই মারা গেছে। এতে ক্ষুব্ধ এলাকাবাসী মামুনকে আটক করে পুলিশে সংবাদ দেয়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জহুরুল আলম জানান, ছেলের হাতে মায়ের মৃত্যু সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। সেই সঙ্গে মা হত্যায় জড়িত থাকায় ছেলে আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত