গোদাগাড়ীতে ট্রাক চাপায় মা ছেলে নিহত

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১১:২২ পিএম

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাজীপাড়া এলাকায় ট্রাক চাপায় মা ছেলে নিহত হয়েছে।

নিহতরা হলেন- গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জ গ্রামের শাহ আলমের স্ত্রী মাকসুদা খাতুন (৫৫) ও ছেলে মাসুদ (২৪)। তারা মোটরসাইকেল আরোহী ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাজশাহীর গোদাগাড়ী আমনুরা সড়কে জৈটাবটতলা থেকে কাজীপাড়া যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাকসুদা ও মাসুদকে মৃত ঘোষণা করে। আহত একজন শিশু আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

গোদাগাড়ী মডেল থানার এসআই আব্দুর রউফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত