নাটোরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ০৩:২১ পিএম

নাটোরের সদর উপজেলা ও লালপুরে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরের দিকে বরেন্দ্র এক্সপ্রেস ও নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঐ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার আমহাটি এলাকায় রেল ক্রসিংয়ের কাছে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে জুয়েল (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেন। জুয়েল ওই এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

জানা গেছে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বেশ কয়েকদিন থেকে জুয়েল মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তিনি সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে নাটোরের লালপুর উপজেলার চংধূপইল ইউনিয়নের ইসলামপুর বাওড়া ব্রিজ এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আসকান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নাটোরের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, জিআরপি পুলিশ মরদেহ দুটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওনা হয়েছে, তারাই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত