ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন দেশ রূপান্তরের আলতাফ

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ০৭:৪৬ পিএম

ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২০ পেয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার আলতাফ মাসুদ।

‘৬ বছরে ৭১ আইপিও অনুমোদন এসইসির: ৫৩% কোম্পানিই নিম্নমানের’ শিরোনামে প্রকাশিত সংবাদের জন্য পুঁজিবাজার সংক্রান্ত ক্যাটাগরিতে তিনি এই অ্যাওয়ার্ড পান। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে আরো ১৪ সাংবাদিককে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

রবিবার রাজধানীর পল্টনে ইআরএফ’র নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননার চেক তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এশিয়া ফাউন্ডেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ।

অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইআরএফের সভাপতি সাইফ ইসলাম দিলালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব রাখেন সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম।

পুরস্কার বিজয়ী অন্যরা হলেন দৈনিক ইত্তেফাকের জামাল উদ্দীন, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের জসিম উদ্দিন হারুন, প্রথম আলোর রাজিব আহমেদ, মোহাম্মদ জাহাঙ্গীর শাহ কাজল ও সানাউল্লাহ সাকিব, শেয়ার বিজ পত্রিকার ইসমাইল আলী, যুগান্তরের এস এ এম হামিদ উজ জামান, দ্য বিজনেস স্ট্যার্ন্ডার্ডের জেবুন নেসা আলো, জিটিভির রাজু আহমেদ, যমুনা টিভির সুশান্ত সিনহা, রিমন রহমান ও আলমগীর হোসেন, সময় টিভির এস এম যোবায়ের আলম  এবং একাত্তর টিভির কাবেরী মৈত্রেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত