সাইবার নিরাপত্তা নিয়ে মার্কেন্টাইল ব্যাংকে সেশন

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১১:৫৯ পিএম

‘সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মান্থ, অক্টোবর-২০২০’ উদযাপনের অংশ হিসেবে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে গত শনিবার অনলাইন প্ল্যাটফর্মে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন শাখার প্রধান কর্মসূচিতে অংশ নেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী এ কর্মসূচি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর (সিস্টেম অ্যানালিস্ট) এস এম তোফায়েল আহমেদ মূল বক্তা হিসেবে সেশন পরিচালনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত