নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা থেকে ৩৯টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ টহল দল। গত সোমবার রাত সাড়ে ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোনার বিজিবির ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ।
জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রংছাতি হাজংপাড়া এলাকায় পাঁচগাঁও সীমান্ত ফাঁড়ির (বিওপি) বিজিবি এবং কলমাকান্দা থানা পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় সীমান্তের ১১৮৫/৪-এস নম্বর পিলারের কাছে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে ৩৯টি ভারতীয় গরু জব্দ করে যৌথ টহল দল।
