রামগঞ্জে আগুনে পুড়ল ৬ দোকান

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ০২:২৭ পিএম

জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সাউধেরখীল উচ্চ বিদ্যালয় সংলগ্ন ৬টি দোকানে আগুনে পুড়ে গেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত প্রায় ১০টায় দোকানপাট বন্ধ করে তারা বাড়িতে চলে যান। রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ দোকানগুলোতে একযোগে আগুন দেখা দিলে স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করার আগেই জহির স্টোরের মুদি দোকান, জাকির মেডিসিন, ফয়সাল স্টোর, আনোয়ার ইলেকট্রিক সম্পূর্ণ ভস্মীভূত ও বন্দে আলী ভূইয়া ও মান্নান কামারের চা দোকানের ক্ষয়ক্ষতি হয়।

প্রায় ৩০ মিনিট পর রামগঞ্জ ফায়ার স্টেশন ঘটনাস্থলে পৌঁছায়।

রামগঞ্জ উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত