পরিবার বলছে অতিরিক্ত মদপান

রাজশাহীতে যুবকের মৃত্যু, দুজন অসুস্থ

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ০২:২৯ এএম

রাজশাহীর গোদাগাড়ীতে অতিরিক্ত মদপানে সেলিম রেজা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সেলিম গোদাগাড়ী উপজেলার মাটিকাটা মল্লিকপাড়া গ্রামের নিজাম উদ্দীনের ছেলে। একসঙ্গে মদপান করে আরও দুজন অসুস্থ হয়ে পড়ায় তাদেরও রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন দুজন হলেন মাটিকাটা ভাটা এলাকার জিয়াউল (৩৫) ও আঁচুয়া ভাটা গ্রামের গোলাম রাব্বানী (৪০)। রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত ৩টার দিকে ওই তিনজনকে রামেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বুধবার সকাল ১০টার দিকে সেলিমের মৃত্যু হয়। মৃতের স্বজনরা জানিয়েছেন, তারা অতিরিক্ত মদপান করেছিলেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত