নীলফামারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কলিম উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পৌর শহরের সার্কিট হাউজপাড়ায় কাউন্সিলর কলিম উদ্দিনের নিজ বাসভবনে সংবাদ সম্মেলন হয়।
পৌর আইনবহির্ভূত বাড়ি নির্মাণের পাশাপাশি পৌরসভার নির্মিত রাস্তায় ধারণক্ষমতার অতিরিক্ত ভারী যানবাহন ব্যবহার করে নির্মাণসামগ্রী বহনের কাজে বাধা দেওয়ার জেরে গত ২৮ অক্টোবর রাতে সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হন কাউন্সিলর কলিম উদ্দিন।
মামলার বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের ওসি (তদন্ত) মাহমুদ উন নবী বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
