জামালপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ০৩:০৭ পিএম

জামালপুর-ময়মনসিংহ রেলপথের ইটাইল এলাকা থেকে রাজন মিয়া (৩৮) নামে এক যুবকের ট্রেনেকাটা লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে জামালপুর সদরের ইটাইলে ঢাকাগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়।

ইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান জানান, ইটাইল এলাকার ইসমাইল হোসেনের ছেলে রাজন দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন। তার চিকিৎসা চলছিল। তিনি ভোরে সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান। রেললাইন ধরে হাঁটার সময় ঢাকাগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

জামালপুর রেলওয়ে থানার ওসি তাপস চন্দ্র পন্ডিত জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত