নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পাঁচ কিলোমিটারব্যাপী তিন হাজার বাড়ির অবৈধ আবাসিক গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার ছোট বিনারচর, ফকিরবাড়ি, কামরাঙ্গীরচর, দাসপাড়া, চামরাকান্দিসহ কয়েকটি এলাকায় রূপগঞ্জ উপজেলার তিতাস গ্যাস যাত্রামুড়া কার্যালয়ের একটি দল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেনের নেতৃত্বে এ অভিযান চালায়।
সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেন দেশ রূপান্তরকে জানান, পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তিন হাজার বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস সোনারগাঁ আঞ্চলিক শাখার উপব্যবস্থাপক মেজবাউর রহমান, উপব্যবস্থাপক প্রকৌশলী রিফাত আব্দুল্লাহ, কর্মকর্তা শামীম আহমেদ, উপব্যবস্থাপক প্রকৌশলী ইদ্রিস আলী, জরুরি বিভাগের জহিরুল ইসলাম, ফারুক হোসেন, আরিফ আহমেদ, খইয়ুম ব্যাপারী, ফাইজুল হক, ওয়াজেদ, লিয়াকত আলী, আরিফ আহমেদ, বাহার মিয়াসহ পুলিশ।
