‘ট্রাম্প যা করতে ব্যর্থ হয়েছেন, নরেন্দ্র মোদি তা করে দেখিয়েছেন’

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ১০:৪০ পিএম

ভারতে ক্ষমতাসীন বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট জে পি নাড্ডা বলেছেন, ‘ট্রাম্প তার দেশে যা করতে ব্যর্থ হয়েছেন, নরেন্দ্র মোদি তা করে দেখিয়েছেন’।

বৃহস্পতিবার বিহারে নির্বাচন উপলক্ষে দারবাঙ্গায় আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ট্রাম্প পিছিয়ে পড়ার পরই নাড্ডার এই তীর্যক মন্তব্য ঘিরে সরগরম ভারতের রাজনৈতিক মহল।

নাড্ডার দাবি, ট্রাম্প আমেরিকায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে  ব্যর্থ, কিন্তু মোদি বাঁচিয়েছেন দেশকে।

নাড্ডা বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল বেরিয়েছে। সেই ভোটের প্রচারে বারবার অভিযোগ উঠেছে, ট্রাম্প আমেরিকায় করোনা-পরিস্থিতি সামাল দিতে পারেননি। কিন্তু ১৩০ কোটির দেশকে বাঁচিয়েছেন নরেন্দ্র মোদি। কারণ তিনি ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিয়েছেন’।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮৪ লাখ ১১ হাজার ৭২৪। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ৬৩৮ জন। দেশটিতে এর মধ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন ৭৭ লাখ ৬৫ হাজার ৯৬৬ জন। দেশটিতে মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৯২ দশমিক ৩২ শতাংশ।

খবর: এবিপি আনন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত