৩০ কোটি মানুষকে বিনা মূল্যে টিকা দেবে ভারত

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ০৭:২৬ পিএম

প্রাথমিকভাবে প্রায় ৩০ কোটি মানুষকে বিনা মূল্যে করোনার টিকা দেবে ভারত সরকার। কারা এই টিকা পাবেন, সেই তালিকা তৈরি করা শুরু করেছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কারা টিকা পেলেন তা দেখতে আধার কার্ডের সাহায্য নেওয়া হবে। যদিও টিকা পেতে আধার কার্ড বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে কেন্দ্র।

টিকার জন্য ৪ শ্রেণিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তারা হলেন-

১) চিকিৎসক এবং সব ধরনের স্বাস্থ্যকর্মী মিলিয়ে অন্তত ১ কোটি। তাদের পাশাপাশি কভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হবে ডাক্তারি পড়া শিক্ষার্থীদেরও।

২) করোনা-যুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই করা পুলিশ এবং সেনাকর্মী মিলিয়ে ২ কোটি মানুষ।

৩) ৫০ বছরের বেশি বয়সী ২৬ কোটি।

৪) ৫০ বছরের কমবয়সী হওয়া সত্ত্বেও যাদের কো-মর্বির্ডিটি রয়েছে, এমন ১ কোটি।

গোটা ব্যবস্থা যাতে সুষ্ঠুভাবে এগোয়, তা দেখতে রাজ্যগুলোকে টাস্ক ফোর্স গঠন করতে বলেছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। ইলেকট্রনিক ভ্যাকসিন ইনটেলিজেন্স নেটওয়ার্ক বা ইভিআইএন-এর মাধ্যমে টিকাকরণের বিষয়টি বাস্তবায়িত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত