মহিপুরে মানববন্ধন

জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবি

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ১১:২১ পিএম

পটুয়াখালীর মহিপুরে জেলা প্রশাসক ও ইউএনওসহ ১৩ জনের বিরুদ্ধে করা মামলা মিথ্যা দাবি করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-প্রতিবাদ সভা হয়েছে। গতকাল শনিবার সকালে মহিপুর প্রেস ক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে সমাজের সম্মানিত ব্যক্তিদের মানহানির প্রতিবাদ ও যথাযথ আইনি ব্যবস্থা প্রয়োগসহ ‘ভূমিদস্যুদের’ করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। আগামী সাত দিনের মধ্যে সব ভূমিদস্যুকে আইনের আওতায় না আনা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।

মহিপুর প্রেস ক্লাবের সভাপতি মনির বলেন, গত ১ নভেম্বর ১৩ জনকে আসামি করে আদালতে মামলা করেন ইউসুফ ও শাহালম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত