কুমিল্লা প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু কর্নার’

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ১১:২২ পিএম

কুমিল্লা প্রেস ক্লাবে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে প্রেস ক্লাবে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সৌজন্যে কুমিল্লা প্রেস ক্লাবের একটি নির্ধারিত কক্ষে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়। কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর প্রকাশিত গ্রন্থ দিয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন উপলক্ষে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা হয়। পরে ফলক উন্মোচন ও ফিতা কেটে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব ইকবাল সোবহান চৌধুরী, প্রেস কাউন্সিলের সদস্য সৈয়দ ইশতিয়াক রেজা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত