মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় ক্রান্তীয় ঝড় ‘এতা’র প্রভাবে ভূমিধসে অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট আলেহান্দ্রো জামাতেই জানিয়েছেন, আলতা ভেরাপাজ অঞ্চলের কেখায় প্রায় ১০০ লোকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবিসি জানিয়েছে, গুয়াতেমালার সেনাবাহিনী দুর্যোগের মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়া দুর্গম গ্রাম কেখায় পৌঁছতে সক্ষম হয়েছে। সেখানে ভূমিধসে বহু ঘরবাড়ি চাপা পড়েছে। এলাকাটিতে হেঁটে যেতে হয়েছে। ভূমিধসের কারণে অনেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, বহু এলাকা পানিতে তলিয়ে আছে। এর মধ্যে বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধারকাজে বিঘœ ঘটছে। এর আগে কর্র্তৃপক্ষ দেশজুড়ে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছিল।
এতা গত মঙ্গলবার ৪ মাত্রার হারিকেন হিসেবে ঘণ্টায় একটানা ২২৫ কিলোমিটার বাতাসের গতি নিয়ে সাগর থেকে নিকারাগুয়া হয়ে স্থলে উঠে আসে।
