ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খলাপাড়া গ্রামে খালার বাড়িতে যাওয়ার পথে এক মাদ্রাসা ছাত্রীকে (১৪) তুলে নিয়ে রাস্তার পাশে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
শনিবার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জিয়ার হোসেনের (৩৫) সহযোগী ইব্রাহিম অপু নামে এক যুবককে আটক করেছে।
অভিযুক্ত জিয়ার হোসেন উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের মৃত হেলু মিয়ার ছেলে।
ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য দুপুরে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী।
তিনি বলেন, অভিযুক্ত ধর্ষণকারী জিয়ার হোসেন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
