কলেজে থাকতে গাঁজা খেতেন কমলা হ্যারিস!

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ০৭:৫১ পিএম

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস কলেজে থাকতে গাঁজা খেতেন। তিনি নিজেই গত বছরের ফেব্রুয়ারিতে এক রেডিও অনুষ্ঠানে এ কথা স্বীকার করেন। ওই রেডিও অনুষ্ঠানের নাম ছিল ‘দ্য ব্রেকফাস্ট ক্লাব রেডিও শো’।

সেখানে তাকে জিজ্ঞেস করা হয়, আপনি কি কখনো গাঁজা খেয়েছেন। জবাবে কমলা বলেন, ‘আমার পরিবারের অর্ধেক এসেছে জ্যামাইকা থেকে, আপনি আমার সঙ্গে দুষ্টুমি করছেন না তো’?

তিনি আরো যোগ করেন, ‘আমি গাঁজা নিয়েছি’। এরপরই তিনি হাসতে হাসতে বলেন, ‘আমি একটা গোপন খবর ফাঁস করে দিলাম’।

তিনি বলেন, ডেমোক্র্যাটদের অনেকেই চান ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে গাঁজা বৈধ হোক। এটা তাদের উৎফুল্ল করে। আর আমরা চাই পৃথিবী উৎফুল্ল থাকুক।

তবে কমলা হ্যারিস সর্বত্র গাঁজা বৈধ করার পক্ষ নন বলে জানান।

৫৪ বছর বয়সী কমলা হ্যারিস ১৯৮৬ সালে হাওয়ার্ড ইউনিভার্সিটি থেকে মানবিক বিভাগে ডিগ্রি অর্জন করেন এরপর তিনি ১৯৮৯ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার হ্যাসটিং কলেজ অব ল থেকে ডিগ্রি নেন।

কমলা হ্যারিস ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার বাবা হ্যারিস একজন জ্যামাইকান-আমেরিকান স্বনামধন্য অর্থনীতিবিদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত