মাদারীপুরে বাস ও পিকআপের সংঘর্ষে আহত ২০

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ১১:৪২ পিএম

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল রবিবার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজৈরের টেকেরহাট থেকে যাত্রীবাহী একটি বাস মাদারীপুরে আসছিল। পথে সদর উপজেলার ঘটকচরে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত