ফটিকছড়িতে সড়কের পাশে ব্যক্তির লাশ

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ১২:৫৭ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ফটিকছড়ি পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণ রাঙ্গামাটিয়া গ্রামের চৌমুহনী বাজারের পশ্চিম পার্শ্বে সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

এর আগে ভোর সকালে পথচারীরা লাশটি পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত