বৃদ্ধ মায়ের ভরণ পোষণ না করায় ছেলের জেল

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ০৩:২০ এএম

বৃদ্ধ মাকে ভরণ-পোষণ না করায় নড়াইলের কালিয়ায় ছেলেকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হুদা এ সাজা দেন।

ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বিলবাউচ গ্রামের মৃত সাইদ মোল্যার ছেলে আকরাম মোল্যা (৫৫) তার বৃদ্ধ মাকে (৭৫) ভরণ-পোষণ দিতেন না। মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ আকরামকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক আকরামকে ১৫ দিনের কারাদ-াদেশ দেন। দন্ডিত আকরামকে নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত