টাইফুনে তলিয়ে গেছে ম্যানিলা

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ১০:২৭ পিএম

টাইফুন ভামকোর প্রভাবে ফিলিপাইনের প্রধান দ্বীপ লুজনে ব্যাপক বৃষ্টি হওয়ায় রাজধানী ম্যানিলার বহু এলাকা তলিয়ে গেছে। এতে অন্তত দুজনের মৃত্যু ও নিখোঁজ রয়েছে চারজন। গতকাল বৃহস্পতিবার শহরের নিচু এলাকাগুলোর হাজার হাজার ঘরবাড়ি পানিতে তলিয়ে যায় বলে জানিয়েছে রয়টার্স।

কভিড-১৯ মহামারী ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি সারিয়ে তোলার সংগ্রামরত ফিলিপাইনে একের পর এক টাইফুন আঘাত হানছে। চলতি বছর দেশটিতে আঘাত হানা ২১তম ঘূর্ণিঝড় ভামকো। চলতি মাসের প্রথম দিকে এ বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন গনির আঘাতে দেশটিতে ২৫ জন নিহত ও কয়েক হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছিল। ওই আঘাত পুরোপুরি সেরে ওঠার আগেই আরেকটি টাইফুন দেশটিতে আঘাত হানল। ভামকোর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে জরুরিভিত্তিতে ত্রাণ বিতরণের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে দুতার্তে দুর্গত লোকজনকে আশ্রয়, ত্রাণসামগ্রী, আর্থিক সহায়তা ও দুর্যোগ-পরবর্তী পরামর্শ দেওয়ার আশ্বাস দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত