হোয়াইট হাউজের চিফ অব স্টাফ চূড়ান্ত বাইডেনের

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ১০:২৮ পিএম

হোয়াইট হাউজের চিফ অব স্টাফ হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞ রন ক্লেইনকে বাছাই করেছেন যুক্তরাষ্ট্রের ভাবি প্রেসিডেন্ট জো বাইডেন। ডেমোক্র্যাট দলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

১৯৮০ সালের দিকে সিনেটের জুডিশিয়ারি কমিটিতে জো বাইডেনের সহযোগী হিসেবে কাজ করেছেন ক্লেইন। পরবর্তী সময়ে বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট হন তখনো তার চিফ অব স্টাফ হিসেবে কাজ করেছেন এই কর্মকর্তা। রন ক্লেইন বারাক ওবামার শাসনামলে হোয়াইট হাউজে তার শীর্ষ সহযোগী হিসেবে কাজ করেছেন। এমনকি তিনি ভাইস প্রেসিডেন্ট আল গোরের চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

হোয়াইট হাউজের চিফ অব স্টাফের দায়িত্ব হচ্ছে প্রেসিডেন্টের প্রতিদিনের কাজকর্মের সময়সীমা ঠিক করে দেওয়া। কখনো কখনো এই কাজে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে প্রেসিডেন্টের রক্ষী হিসেবেও উল্লেখ করা হয়ে থাকে। একজন প্রেসিডেন্ট তার রাজনৈতিক ক্ষমতাবলে তার চিফ অব স্টাফ নিয়োগ দিয়ে থাকেন। এক্ষেত্রে সিনেটের অনুমোদনের প্রয়োজন হয় না।

রন ক্লেইনের প্রতি সম্মান জানিয়ে জো বাইডেন বলেন, ‘তার গভীর, বিচিত্র অভিজ্ঞতা এবং বর্ণালি রাজনীতিতে মানুষের সঙ্গে কাজ করার ক্ষমতার জন্যই হোয়াইট হাউজের চিফ অব স্টাফ হিসেবে তাকে বিশেষ প্রয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত