ভিক্ষাবৃত্তিতে জীবন-জীবিকা

আলোকিত আগামীর প্রত্যাশায় শিশু রুবিনা

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ১০:৪৯ পিএম

লোহার শেকলে বন্দি মানসিক ভারসম্যহীন মা। অনেক দিন হয় বাবাও নিরুদ্দেশ। বিধবা বৃদ্ধা নানির হাত ধরে পথে পথে ঘুরে (ভিক্ষাবৃত্তি) খেয়ে না খেয়ে চলছে জীবন। কঠিন এ বাস্তবতার বেড়াজালে আবদ্ধ শিক্ষাগ্রহণের অদম্য ইচ্ছা আর দুরন্ত শৈশব। তবুও আলোকিত আগামীর আশা ছাড়েনি পটুয়াখালীর কলাপাড়ার শিশু রুবিনা (৯)।

স্থানীয়রা জানায়, কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের মেয়ে রুবিনা। জন্মের এক বছর পরপরই হারিয়ে যান বাবা শাহজাহান। সাগরে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেননি তিনি।  জীবিকার অন্বেষণে বৃদ্ধা অসুস্থ নানি আছিয়া বেগমের হাত ধরে গ্রামের পর গ্রাম ঘুরে বেড়ায় রুবিনা। একখ- জমি না থাকায় আশ্রয় মিলেছে একই এলাকার শহিদ রাঢ়ীর বাড়ির উঠোনে।

রুবিনা দেশ রূপান্তরকে জানায়, স্থানীয় টুঙ্গিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সে। পড়ালেখা করে বড় হওয়ার প্রত্যাশা তার। মায়ের চিকিৎসা, নিজস্ব বাড়ি ও পেটপুড়ে তিনবেলা খেয়ে বাঁচার স্বপ্নে বিভোর রুবিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত