দেওড়াছড়া চা-বাগান থেকে উদ্ধার হওয়া গলিত লাশ চা-শ্রমিকের মেয়ের

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১১:৩৪ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা-বাগান প্ল্যান্টেশন এলাকা থেকে শুক্রবার উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয়ের গলিত লাশের প্রকৃত পরিচয় মিলেছে।

তার নাম রেশমা (১৭) ও সে উপজেলার মাধবপুর চা-বাগানের শ্রমিক সন্তান।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, চার দিন আগে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল চা-শ্রমিক সন্তান রেশমা।

শুক্রবার দেওড়াছড়া চা-বাগান প্ল্যান্টেশন এলাকা থেকে উদ্ধারকৃত গলিত লাশটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পরলে ছবি দেখেই পরিবার সদস্যরা থানায় যোগাযোগ করলে শনিবার বিকেলে মৌলভীবাজার সদর হাসপাতালে গিয়ে লাশের পরনের জামা, গলার লকেট ও পায়ের নূপুর দেখে ভাই রহমত মিয়া লাশটি তার বোনের বলে শনাক্ত করেন।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে। পরবর্তীতে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত