ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসক) আখাউড়া শাখার উদ্যোগে সচিবালয়ের মতো পদবি ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে ১৫ দিনব্যাপী পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে কর্মরত ১১ থেকে ১৬ গ্রেডভুক্ত কর্মচারীরা রোববার সকাল থেকে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন শুরু করেন। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত কর্মসূচি চলবে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত সার্টিফিকেট সহকারী শ্যামল কুমার চক্রবর্তী জানান, আমাদের মতো একই যোগ্যতা নিয়ে সচিবালয়ে কর্মরত-কর্মচারীদের যে পদবি আছে আমাদেরও সেই পদবি এবং বেতন গ্রেডে উন্নীত করার দাবিতে ১৫ দিনব্যাপী পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছি।
