মিথ্যা হত্যা মামলায় হয়রানির প্রতিবাদে কুমিল্লায় সংবাদ সম্মেলন করেছে কোতোয়ালি থানা আওয়ামী লীগ, মহানগর যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।
কুমিল্লায় জিল্লুর রহমান চৌধুরী ওরফে গোলাম জিলানী হত্যা মামলায় মহানগর যুবলীগ আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, কোতোয়ালি থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহম্মেদ নিয়াজ পাভেল ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টুকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে বলে সংবাদ সম্মেলন করে অভিযোগ করা হয়।
গতকাল রবিবার দুপুরে কুমিল্লা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারিকুর রহমান জুয়েল বলেন, গত ১১ নভেম্বর জিল্লুর রহমান চৌধুরী নামে এক ব্যক্তিকে খুনের ঘটনায় একটি ষড়যন্ত্রকারী গ্রুপ মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আদর্শ সদর আওয়ামী লীগের নেতৃত্বকে কলুষিত করার জন্য জিল্লুর হত্যাকা-ে জড়িত করেছে।
