বাবার শোকে ২ ঘণ্টা পর ছেলেরও মৃত্যু

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ০১:১৭ পিএম

জয়পুরহাটে বাবার মৃত্যুর দুই ঘণ্টা পর শোকে ছেলেরও মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার দোগাছী শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত বাবার নাম মহিম চন্দ্র মন্ডল (৯৫) এবং ছেলের নাম সুদেব চন্দ্র মন্ডল (৭০)। তিনি পাথুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মহিম চন্দ্র মন্ডল দীর্ঘদিন ধরে শারীরিকভাবে বিভিন্ন রোগে অসুস্থ ছিলেন। রবিবার রাতে তিনি মারা গেলে তার ছেলে সুদেব চন্দ্র মন্ডল বাবার শোকে অসুস্থ হয়ে পড়েন।

তাৎক্ষণিক তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিলে চিকিৎসক বগুড়াতে রেফার্ড করেন। বগুড়াতে নেওয়ার পথে সুদেব চন্দ্র মন্ডল মারা যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোমবার বাবা ছেলের দাহ কার্য সম্পন্ন করা হয়।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দোগাছী ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত