নারায়ণগঞ্জে মসজিদে অগ্নিকাণ্ড: জেলা পরিষদের আর্থিক সহায়তা

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ০৯:৪১ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুল সালাত জামে মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে পরিষদের সভাকক্ষে প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়।

গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৩৭ জন দগ্ধ হন। তার মধ্যে ৩৩ জন মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরছেন একজন। অন্যরা এখনো শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের লক্ষ্যে তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন।অনুষ্ঠান শেষে দোয়া-মোনাজাত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত