মডার্নার ভ্যাকসিনের আগাম ফলাফলকে ‘আশ্চর্য অসাধারণ’ হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিষয়ক শীর্ষ কর্মকর্তা ড. অ্যান্থনি ফাউচি ।
বার্তা সংস্থা এএফপিকে সোমবার বলেন, আমি বলেছি এবং স্বীকার করি ভ্যাকসিনের ৭০ কিংবা ৭৫ শতাংশ কার্যকারিতা নিয়েও সন্তুষ্ট থাকতাম।
আরও বলেন, ভ্যাকসিনের ৯৪.৫ শতাংশ কার্যকারিতা পাওয়া সত্যিই আশ্চর্য ও অসাধারণ। কেউই এতো ভালো ফলাফল আশা করেনি।
ফাউচি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব এলার্জিস অ্যান্ড ইকফেকশাস ডিজিজ (এনআইএআইডি)-এর প্রধান।
সোমবার মডার্না ও এনআইএইচ (ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ) তাদের টিকার কার্যকারিতা ৯৫ শতাংশ বলে দাবি করেছে। তৃতীয় ধাপে ৩০ হাজার স্বেচ্ছাসেবীর ওপর টিকাটির পরীক্ষা চালানো হয় যারা কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
নিয়ন্ত্রণ সংস্থার ঘোষণা অনুসারে, কোনো ভ্যাকসিনের কার্যকারিতা ৫০ শতাংশ হলেই সেটির অনুমোদন দিয়ে দেওয়া হবে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভ্যাকসিনটি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করতে যাচ্ছে মডার্না।
মডার্নার চিফ মেডিকেল অফিসার টাল জাকস বলেন, “এর সামগ্রিক কার্যকারিতা অসাধারণ। এটা দারুণ একটা দিন।”
এর আগে ফাইজার জানায় তাদের করোনা ভ্যাকসিনটি ৯০ শতাংশ কার্যকর। জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেকের সঙ্গে যৌথভাবে ভ্যাকসিনটি আবিষ্কার করেছে তারা।
ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ৪৩ হাজারের বেশি স্বেচ্ছাসেবী অংশ নেন। ট্রায়ালে পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে দাবি করা হয় ফাইজারের পক্ষ থেকে।
