সাজার মুখে উহানে করোনার খবর দেয়া সাংবাদিক

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ০১:৪৬ পিএম

নভেল করোনাভাইরাস নিয়ে সংবাদ দেয়া এক সাংবাদিককে সাজা দিতে যাচ্ছে চীন। সম্প্রতি প্রকাশিত তথ্যে দেখা গেছে, ওই নারী সাংবাদিকের পাঁচ বছরের জেল হতে পারে। বিবিসির খবর।

দেশটির হুবেই প্রদেশের উহান শহর থেকে গোটা বিশ্বে প্রাণঘাতী করোনা ছড়িয়ে পড়েছিল। শুরুতে ভাইরাসটি সম্পর্কে তথ্য প্রকাশ করে বেশ কয়েকজন সাংবাদিক ও চিকিৎসক বেইজিংয়ের রোষানলে পড়েন।

তাদের মধ্যে একজন ৩৭ বছর বয়সী ঝাং ঝান। সাবেক এ আইনজীবীকে মে মাসে গ্রেপ্তার করে চীনা পুলিশ।

জনসাধারণের মধ্যে অশান্তি সৃষ্টি করা এবং বিশৃঙ্খলা তৈরি করার নিরাপত্তামূলক একটি চীনা আইনে বিচার করা হচ্ছে তার। এতে ঝাংয়ের পাঁচ বছর সাজা হতে পারে।

উহানে করোনা সংক্রান্ত খবর দিতে গিয়ে তার মতো আরও তিন সাংবাদিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাদের একজন লি জেহুয়া এপ্রিলে প্রকাশ্যে এসে জানান, এতদিন তিনি কোয়ারেন্টাইনে ছিলেন।

আরেক সাংবাদিক চেন কুইশিকেও সরকারি নজরদারিতে রাখা হয়েছিল। তৃতীয়জন ফাঙ্গ বিন সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত