রাজধানীতে মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগে ২ জন গ্রেপ্তার

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১০:৪১ পিএম

সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর ডিবি পুলিশ।

তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে সেনাবাহিনীর একটি ভুয়া নিয়োগপত্র, ৪টি ভুয়া নিয়োগপত্রের কপি, লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তার নামের সিল ও ২০টি সনদ (একাধিক ব্যক্তির বিভিন্ন পরীক্ষার মূল সনদ)।

গত সোমবার মধ্যরাতে দারুস সালাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি গণমাধ্যম শাখার উপ-কমিশনার ওয়ালিদ হোসেন জানান, গ্রেপ্তার দুই ভুয়া মেজর হচ্ছে  ইউনুছার রহমান (৪০) ও নাসির (৪০)।

ডিবি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন জানান, গ্রেপ্তাররা সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন ও ভুয়া নিয়োগপত্র দেখিয়ে হাছিবুর রহমান নামে এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা আত্মসাৎ করে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় ১৬ নভেম্বর একটি মামলা হয়। এরপর বাদীর দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত