পটিয়ায় পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ০৩:১৪ পিএম

চট্টগ্রামের পটিয়ায় পিকআপভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া উপজেলার জলুয়ারদিঘীর পাড় এলাকায় এ  দুর্ঘটনা ঘটে ।

নিহত সোহানুর রহমান সোহান (২৭) নারায়ণগঞ্জ জেলার পতুল্লা থানার পূর্ব ধর্মগঞ্জের মনির হোসেনের ছেলে।

নিহতের বড় ভাই ইমরান হোসেন বাধন জানান, সোহান ও তার  ৬ বন্ধু মোটরসাইকেলযোগে নারায়ণগঞ্জ থেকে কক্সবাজার যাচ্ছিলেন। নারায়ণগঞ্জে তার একটি মোবাইলের দোকান রয়েছে।

ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি সিরাজুল ইসলাম জানান, কক্সবাজারগামী একটি পিকআপ  পেছন দিক থেকে মোটরসাইকেল আরোহী সোহানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

ওসি জানান, পুলিশ পিকআপভ্যানটি আটক করতে পারেনি। লাশটি উদ্ধার করে পটিয়া হাসপাতালে রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা আসলে লাশটি হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত