রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগ।
গ্রেপ্তাররা হলেন- মো. হারুন অর রশিদ (৫০), মো. রুবেল খান (২৭), মো. রেজাউল করিম (২৫) ও মো. কাউছার হাওলাদার (২৪)। এ সময় তাদের হেফাজত হতে ১৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার বিকেল ৫টা ২৫ মিনিটে যাত্রাবাড়ী বিবির বাগিচা এলকায় অভিযান করে তাদেরকে গ্রেপ্তার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।
