তানভীর হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ০১:৩৩ এএম

পটুয়াখালীতে তানভীর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার বেলা ১১টায় সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের অফিসের হাট বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কয়েক শ মানুষ অংশ নেয়।

এ সময় বক্তারা বলেন, পটুয়াখালীর মুসলিমপাড়ার শাহীনের বাসভবনের বেডরুম থেকে তানভীরের লাশ উদ্ধার করে পুলিশ। শাহীনের মেয়ের সঙ্গে তানভীরের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন (১১ নভেম্বর) রাতে শাহীনের বাসার দোতলার রুমে তানভীর ঘুমিয়ে ছিল। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা না নেওয়ায় আদালতে হত্যা মামলা করেছেন তানভীরের শিক্ষক বাবা।

বক্তারা এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকান্ড দাবি করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত