রূপগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১০:৫৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলে মা দেলোয়ারা বেগম (৫৫)-কে শ্বাসরোধে হত্যা করেছে।

শনিবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাব এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার সাইফুল (৩২) শিংলাব এলাকার আব্দুর ছোবহানের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৬ মাস আগে মা দেলোয়ারা বেগম (৫৫) গোলাকান্দাইল শিংলাবো এলাকায় নতুন বাড়ি করে বসবাস করে আসছে। সাইফুল প্রায়ই মাদকের টাকা না পেয়ে তার মাকে মারধর করে আসছিল। শনিবার সন্ধ্যার দিকে টাকা না পেয়ে ঘরের দরজা বন্ধ করে মা দেলোয়ারা বেগমকে শ্বাসরোধে হত্যা করে।

এ সময় ঘরের ভেতর থেকে মা দেলোয়ারা বেগমের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। এ সময় তারা ঘরের ভেতরে কোন শব্দ না পেয়ে এলাকাবাসী ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তারা টয়লেটের ভেতরে দেলোয়ারা বেগমের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। এ সময় মাদকাসক্ত ছেলে সাইফুলকে গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানকে দেশ রূপান্তরকে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেলোয়ারা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। নিহতের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ সময় ছেলে সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত