লালমনিরহাট ও লক্ষ্মীপুরে দুই লাশ উদ্ধার

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১১:০১ পিএম

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের জেলে গ্রামের নিজ বসতঘর থেকে গতকাল শনিবার সকালে রিতু আক্তার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রিতু ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ও জেলে গ্রামের রাজমিস্ত্রি রমজানের ছোট মেয়ে।

লক্ষ্মীপুর সদর (মডেল) থানার এসআই সোহেল রানা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার নিখোঁজ দুলাল চন্দ্র দুলুর (৫০) লাশ সানিয়াজান নদী থেকে উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের মৃত জোগেশ চন্দ্রের ছেলে দুলাল চন্দ্র দুলু। পরদিন গত শুক্রবার বিকেলে ভারত সীমান্তসংলগ্ন সানিয়াজান নদীতে দুলুর লাশ ভাসতে দেখা যায়।

স্থানীয়রা জানান, দুলু মৃগী (হিস্টিরিয়া) রোগে আক্রান্ত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত