মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

মাস্ক না পরলে মন্ত্রণালয় করোনা ঠেকাতে পারবে না

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ০৬:৫২ এএম

মাস্ক না পরলে স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা সংক্রমণ ঠেকাতে পারবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকলাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক। তিনি করোনাভাইরাস আসার আগ পর্যন্ত সবাইকে মাস্ক পরার আহ্বান জানান।

শীত আসাতে আবার করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আমরা সব মন্ত্রণালয়কে বলে দিয়েছি, মাস্ক ছাড়া কোনো সেবা দেওয়া যাবে না। নো মাস্ক নো সার্ভিস বাস্তবায়ন করতে হবে। তবেই করোনা সংক্রমণ প্রতিরোধ সম্ভব। গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃৃতি উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, পৃথিবীতে যখনই করোনার ভ্যাকসিন আসবে, বাংলাদেশ সবার আগে পাবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের জন্যই শেখ হাসিনা ভ্যাকসিনের ব্যবস্থা করে রেখেছেন।

হরগজ ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান জ্যোতির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য মো. আমজাদ হোসেন লাল মিয়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত