উলিপুরে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ০৮:৫৭ পিএম

কুড়িগ্রামের উলিপুরে বাসের ধাক্কায় রিনতি আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে উলিপুর-রাজারহাট সড়কের কাজীপাড়া নামক এলাকায়। এ ঘটনায় স্থানীয় লোকজন ধাওয়া করে ঘাতক বাসটিকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী  সূত্রে জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের রনজু মিয়ার শিশু কন্যা রিনতি আক্তার বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় উলিপুর-রংপুরগামী এমএন ক্ল্যাসিক (নোয়াখালী-জ ১১০০৪২) নামের একটি মিনিবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত