ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড পর্ষদ গত হিসাব বছরের জন্য দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ও ২ দশমিক ৫ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে ১০০ শেয়ারের বিপরীতে নগদ ৫ টাকা এবং ২ দশমিক ৫টি সাধারণ শেয়ার পাবেন। গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ ডিসেম্বর। আর রেকর্ড ডেট ১৪ ডিসেম্বর।
গত হিসাব বছর কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ৮৬ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৬ পয়সা। লভ্যাংশ ঘোষণার কারণে আজ কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে কোনো সার্কিট ব্রেকার থাকবে না।
