দাউদকান্দিতে আ.লীগ নেতাসহ ৪ জনের ওপর হামলা

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ০২:১৪ এএম

কুমিল্লার দাউদকান্দিতে পূর্ব শত্রুতার জেরে পৃথক হামলায় ইউনিয়ন আওয়ামী লীগ ও উপজেলা ছাত্রলীগের দুজনসহ চার নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

গত সোমবার রাত ও গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মারুকা এলাকায় পৃথক এ ঘটনা দুটি ঘটে। এর মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গতকাল আর বাকি তিনজন সোমবার রাতে হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে।

হামলার শিকাররা হলেন মারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মাসুক ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা পাটোয়ারী, মারুকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী জিদান আকন্দ ও মারুকা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী হোসেন মিয়া।

এ ঘটনায় গতকাল দুপুরে জুয়েল রানার ভাই দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত